বসতবাড়ি | চিঠি ২৯ | পূর্বপুরুষের ভিটামাটি

15 March, 2026 Total View: 1021

illustration: Mohammad Hamidur Rahman Sabbir; Colouring: Md. Mazharul Islam

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ফুলারপাড় ডাকঘরের অধীনে ঢাকপাড় গ্রামে লেখক হামিদুর রহমান -এর পৈতৃক নিবাস। মাটির ভিত্তির ওপর টিনের দেওয়াল ও চালা দিয়ে তৈরি বাড়িটির চারপাশ জুড়ে আছে লেখকের অজস্র স্মৃতি। বাড়ির পূর্ব দিকের রাস্তার পাশে প্রকাণ্ড আম গাছের সারি, আর মাঝে ছিল প্রসারিত উঠান । পশ্চিম দিকের প্রবেশপথে জামরুল গাছ, তার পাশেই গোয়ালঘর। দক্ষিণে ছিল পুকুর, আর উত্তর দিকের ঘরটিতে খাওয়ার আয়োজন চলত, সেখানেই ছিল বড় বাঁশের গোলায় ধান ও তোলা শস্যের ভাণ্ডার। রান্নাঘর ছিল খোলামেলা, মাচান ও চুলার পাশে বসে দাদির সাথে আগুনে খড়ি দেওয়ার আনন্দ ছিল অপরিসীম। এই বাড়ির প্রতিটি অংশ, প্রতিটি মানুষ, গাছগাছালি, প্রাণীকুল ও শৈশবের সবস্মৃতি আজও অমলিন হয়ে আছে লেখকের হৃদয় গভীরে। চিত্রায়ণ: মোঃ মাজহারুল ইসলাম ও মনীষা । অনুবাদ: সায়মুম কবীর। – Editor


 

মূল চিঠি:

প্রিয় ভবিষ্যৎ পৃথিবী,

এই চিঠি যখন তোমাদের হাতে পৌছাবে ততদিনে হয়ত নগর সভ্যতা তার বিস্তারিত বহর নিয়ে গ্রামে ঢুকে পড়েছে। কিন্তু আজকে আমি বলার চেষ্টা করবো আমার দেখা ছোটবেলার গ্রামের কথা। আমার গ্রামের স্মৃতিগুলো খুব প্রবল। এখনো যেন মনে করার চেষ্টা করলে খুব স্পষ্ট করে মনে করতে পারি, কেমন ছিল গ্রাম আর পূর্বপুরুষের  ভিটামাটি। যদিও বর্তমান সময়ে আমার দেখা গ্রামের বাড়ি তার আদি অবস্থান থেকে অনেক দূরে সরে এসেছে।

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া ছিল আমাদের সবচে বড় বিনোদন। আমরা তিন ভাই বোন শহর থেকে ছুটিতে গ্রামের বাড়িতে যাবার জন্য উন্মুখ হয়ে থাকতাম। কারণ গ্রামের বাড়ি মানেই দাদা-দাদি, চাচা-চাচী, চাচাত/ফুপাত ভাইবোন আর অসংখ্য পাড়া-প্রতিবেশীর ভালোবাসা আর অবারিত উন্মুক্ত প্রান্তর। শহরে যেমন আমরা ছোটাছুটি করার যায়গার অভাবে সংকুচিত হয়ে থাকতাম,গ্রামে গেলে যেন হঠাৎ করেই বিস্তৃত দিগন্তের হাতছানিতে আমাদের উচ্ছ্বাস উপচে পড়তে থাকতো ।

যেদিন শহর থেকে আমরা গ্রামে পৌছাতাম, আমাদের সাথে দেখা করার জন্য এক এক করে সমস্ত পাড়া থেকে লোকজন আসতো। অনেকদিন পর দেখা হবার পর প্রত্যেকেরই চোখে মুখে উচ্ছ্বাস টের পাওয়া যেত। সেসব আন্তরিকতার ধরণ ছিল একদমই সহজ সরল শ্রেণীর, কোন কিন্তু নেই। উঠানে সবসময় দু-তিনটা জলচৌকি থাকত। সেগুলো ভর্তি হয়ে গেলে বড় বড় খেজুর পাটি বিছিয়ে মৃদু হারিকেনের আলোয় জমে উঠত সারাবছরের গল্পগুজব। ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকা সময়ে জমে উঠত ভূতের গল্প, যদিও সেগুলো ছিল প্রত্যকের নিজের চোখে দেখা, নিজের কানে শোনা রোমহর্ষক সব কাহিনী। আর যেসব দিনে পূর্ণিমায় ঝলসে উঠত পৃথিবী, গ্রামের এক উঠান থেকে আরেক উঠানে চলতে থাকত পাড়া-বেড়ানি। যেন চাঁদের আলোয় জেগে ওঠা শান্ত গ্রামের মধ্যে আকস্মিক প্রবল গতির সঞ্চারণ ঘটেছে।

আমাদের ছোটবেলায় বেশিরভাগ ঈদের ছুটির স্মৃতি বার্ষিক পরীক্ষার বন্ধের পরে শীতের সময়ে। তাই শীতকাল এবং গ্রাম ছিল আমাদের স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। ভোরবেলা আমাদের ডেকে তোলা হত খেজুরের রস খাওয়ার জন্য। পুবের ঘরের কাঠের দুই পাল্লার জানালা খুললেই লাউয়ের মাচায় ঝুলে থাকা অনেক অনেক লাউ আর মাচার উপর ধবধবে সাদা ফুল দেখা যেত। ভোরবেলা সেই দৃশ্য দেখতে দেখতে দাঁত মাজতে মাজতে রস খাওয়ার প্রস্তুতি। বড়মার (বাবার দাদি) নামাজ পড়া হলে জায়নামাজে বসিয়ে দোয়া-দরুদ পড়ে ফু দিয়ে দিতেন। কুয়াশা ভেদ করে মৃদু আলোয় দেখতাম গাছির (গাছে উঠতে পারে যে) খেজুর গাছে তরতর করে ভয়ডরহীনভাবে উঠে যাওয়া। ধারালো কাঁচি নিয়ে শিল্পীর মত মসৃণ করে গাছের বাকল কেটে কেটে রস সংগ্রহ করত । চুলার পীঠে (আঙিনা) খেজুর রস খাবার সমস্ত আয়োজন করা হত। সদ্য নামানো ভাঁড় থেকে বড় গ্লাসে খেজুরের রস ঢেলে তার উপরে মুড়ি দিয়ে একপ্রস্থ স্তর, ছোট খাবারের সংক্ষিপ্ত পরিবেশনা। ছোটবেলায় সেই খেজুরের রস যেন মনে হত অফুরন্ত কোন পানীয়। প্রচন্ড শীতের মধ্যে আরো শীতের আনন্দদায়ক তীব্রতা নিয়ে আসত খেজুরের রস।

বাড়িতে থাকার অসাধারণ একটা বিষয় ছিল ফলমূলের গাছের প্রাচুর্য এবং পীঠাপুলির আয়োজন। একের পর এক গাছ থেকে এটা সেটা পাড়া হবে। সেটাকে এক যায়গায় জড়ো করা হবে, ভাগবাটোয়ারা করা হবে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর মধ্যে। খাওয়ার জন্য সরিষা-বাটা, লবণ, মরিচসহ  নানান রকম যোগাড়যন্ত্র। শুধুমাত্র খাওয়াটাই মজার অংশ নয় বরং সবাই মিলে যে হৈ-হুল্লোড় করা আয়োজনই যেন বিপুল আনন্দ ।

আমাদের বাড়ির সবগুলো ঘরের ডোয়া (plinth) মাটির তৈরি ছিল, দেওয়াল এবং ছাদ ছিল টিনের। দরজা জানালা সবই কাঠের তৈরি। মাটির দিয়ে তৈরি ডোয়া বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হত বা এমনিতেই ক্ষয় হয়ে যেত সময়ের সাথে সাথে। তাই সেটাকে রক্ষা করার জন্য নিয়মিত গোবর এবং মাটি মিশিয়ে লেপে দেওয়া হত। যেদিন এই কাজটা করা হত সেদিন হঠাৎ করে বাড়িটা নতুন নতুন মনে হত। আমাদের বাড়ির মূল ভিটার মাঝখানে উঠান (courtyard) ছিলো। উঠানের বৈষয়িক উপযোগিতার মধ্যে ছিল মাঠ থেকে কেটে আনা ধান, গম কিংবা সরিষা মাড়াই করা, রোদে শুকানো ইত্যাদি। দিনের বেলায় ঝাঁ ঝাঁ রোদের মধ্যে একেকদিন  খড়/ধান/গম/সরিষা  শুকানোর জন্য রেখে দেওয়া হত। আমার দাদী নাড়া (এক ধরণের লম্বা লাঠি যার মাথায় অর্ধবৃত্তাকার কাঠ আছে ) দিয়ে সেইগুলো উলটে পালটে দিতেন, তাতে ওগুলোর স্বাস্থ্যের উন্নতি ঘটে সেগুলো মচমচে হয়ে সারাবছরের জন্য তৈরি হয়ে যেত।

আমাদের বাড়ির মূল ভিটায় পূর্ব এবং পশ্চিম দুই দিক থেকে প্রবেশ করা যেত। উত্তর দিকে কিছুটা ঘন বনের মত আর দক্ষিণে চলাচলের রাস্তা এবং পুকুর। পূর্বদিকে রাস্তার সাথে তিনটে বড় বড় আম গাছ। সেগুলোকে ছোটবেলায় আমার পাহাড়ের মত উঁচু মনে হত। আম গাছগুলো পেরিয়ে এলেই আবার প্রকাণ্ড সাইজের ফজলি আম গাছ। বাড়িতে ঢোকার মুখে এক পাশে ফজলি আম গাছ অন্যদিকে খড়ের গাদা। ছোটবেলায় আমাদের পছন্দের একটা খেলা ছিল, দূর থেকে এক দৌড়ে খড়ের গাদার উপর কে কতটুকু উচ্চতায় উঠে যেতে পারে। এই পথটায় আমরা অনেক ক্রিকেট খেলেছি। আম গাছটা যেমন পুবের ঘরের টিনের চাল দখল করে ছিল তেমনি আমাদের পালানের (extended-courtyard) উপর প্রায় পুরোটা অংশ জুড়েই ছায়াময় পরিবেশ তৈরি করে উপস্থিত ছিল। তখন আমরা ছোট ছিলাম, তাই আম গাছের মাটি থেকে খুব অল্প উঁচুতে থাকা প্রসারিত ডালপালা আমাদের প্রিয় পা ঝুলিয়ে বসে থাকার যায়গা। আমাদের সঙ্গীদের মধ্যে ছিল দুইটা গরু। আমরা যখন ছুরি দিয়ে আম কেটে খেতাম ওরাও আমাদের সাথে নির্লিপ্ত ভঙ্গিতে জাবর কাটত।

পশ্চিম দিক থেকে এলে জামরুল গাছের নিচ দিয়ে বাড়িতে ঢুকতে হয়। সাথেই গোয়াল ঘর, যেখানে ভীষণ রুপবাণ-রূপবতী গরুগুলো কাজল দেয়া বড় বড় চোখ করে তাকিয়ে থাকত। ওদের চোখের দিকে তাকালে প্রচণ্ড মায়া অনুভব করতাম। শীতের সময় পুরানো কাথা ছিল ওদের শীত পোষাক। ওদেরকে মশার উৎপাত থেকে বাঁচাতে গোয়াল ঘরের চারিদিকে মশারি টাঙ্গানো থাকত। গরুকে যখন সন্ধ্যাবেলায় চাড়ে (বড় মালসায়) করে  ভূষি আর খৈল গুলিয়ে দেওয়া হত, তখন ওরা কিভাবে এক চুমুকে পুরোটা খেয়ে ফেলত সেটা নিয়ে আমার বিস্ময়ের সীমা ছিল না।

গোয়াল ঘরের পেছনেই বড় বড় দুইটা খেজুর গাছ, যারা বেপোয়ারা ভঙ্গিতে নিজেদের উচ্চতা ক্রমাগত বাড়িয়েই চলছিল। খেজুর গাছের পাশে ছিল কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের সমস্ত ফল কিছুটা উঁচুতে থাকত। যখন ছোট ছিলাম শুধু ভাবতাম আমি কেন কোন ফলের নাগাল পাচ্ছিনা।কাঁঠাল গাছের নিচে টিনের তৈরি ছোট একটা মুরগির ঘর ছিল। আমরা প্রায়ই সেই ঘরের দরজা খুলে দিতাম দেখার জন্য ভেতরে কয়টা মুরগি ডিম পেড়ে লুকিয়ে রেখেছে। মাঝে মাঝে বাড়ির বিভিন্ন যায়গায় অপত্যাশিতভাবে ডিম আবিষ্কার হত, যেমন রান্নাঘরের ছাই ফেলার পীঠে। সেই রহস্য উন্মোচন ভীষণ আনন্দদায়ক ছিলো।

পশ্চিম দিকে আরো একটু ভেতরের দিকে গেলে পিচ ফলের গাছ। সেই পিচ ফল আমাদের খুব একটা প্রিয় ছিল না। বরং পিচ ফলের প্রতি অভিযোগ ছিল এটা কেন লিচু গাছ হলো না। অন্যদিকে, পুবের দিকে আমগাছের সাথে ছিল ঝোপের মত অনেক অজানা আগাছা। এক ধরণের ছোট ছোট পুথির মত একটা ফল হত, যেটাকে একটু চাপ দিলেই স্বচ্ছ কষ বের হয়ে আসতো। যা ছিল ঘুড়ি বানানোর জন্য কাগজ জোড়া দেওয়ার আঠা।

দক্ষিণ দিকে পুকুর, শান বাধানো কোন ঘাট ছিল না। দুইটা খেজুর গাছ বসিয়ে অস্থায়ী ব্যবস্থা। আবার একটা খেজুর গাছ পুকুরের গভীরতার দিকেও ফেলে রাখা যেন সেটা সিড়ির কাজ করে।  সেই পুকুরের ঘন অস্বচ্ছ বাদামী রঙের গভীর পানির দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে আমরা মাছের জীবনের উপস্থিতি বোঝার চেষ্টা করতাম বা কখনো চাড়া (মাটির ভাঙ্গা হাড়ি বা কলসির অংশবিশেষ) দিয়ে পুকুরের পানিতে অফুরন্ত সময় ধরে ব্যাঙবাজি (stone skimming) চলতে থাকত।

উত্তর দিকের ঘরটা সবসময় বাড়ির লোকজন দিয়ে জমজমাট। কারণ বাড়ির সমস্ত খাওয়া দাওয়া সেখানেই চলছে। আমাদের বাড়ির বড় ধানের গোলার অবস্থান এই ঘরে। বাঁশের চটা দিয়ে তৈরি গোলাকার ধানের গোলায় ভেতরে থাকা ধানের চাপে চটার ফাঁকে ফাঁকে কিছু ধান বের হয়ে আসছে এমনটা দেখা যেত। ধানের গোলার সাথে একটা বড় মাচা তৈরি করা যেখানে সারা বছরের ফসল জমিয়ে রাখা। সরিষা, গম যা কিছু জমিয়ে রাখা যায় এবং শুকনা খাবারের জন্যেও বড় বড় কলস ছিল। যার মধ্যে অসময়ে খিদে পেলেই দাদি আখের গুড়, মুড়ি, চিড়া, মোয়া বের করে দিত। খাবারের যায়গায় উপরে কাঠের বাতা (তক্তা) থেকে ঝোলানো শিকের মধ্যে পাতিলে থাকত ঝোলা গুড়। রাতের বেলায় আম-দুধ দিয়ে ভাত খাওয়ার সময় ঝোলা গুড় অপরিহার্য উপাদান।

এই ঘর থেকে বের হলে, উত্তর দিকের মূল ঘরের সাথে সংলগ্ন রান্নাঘর। রান্নাঘরের খুব কাছেই পেয়ারা গাছের ছায়ায় কলপাড়। সেই ছোট বয়সে টিউবওয়েল চেপে পানি বের করা বেশ কষ্টসাধ্য ছিল। প্রথম কয়েকটা চাপে শুধু ফোঁস ফোঁস আওয়াজ করত যন্ত্রটা। পানি উঠে এলেই তখন হাতলটা ভারি লাগা আরম্ভ হত।আমরা সর্বশক্তি দিয়ে হাতলের উপর সমস্ত শরীদের ভর ছেড়ে দেওয়ার চেষ্টা করতাম প্রক্রিয়াটাকে সহজ করবার জন্য। মূল রান্নাঘর শুধুমাত্র খড়ির বেড়া দিয়ে বানানো এবং বেশ নিচু চাল। রান্নাবান্না মূলত বাইরের খোলা যায়গাতেই হত। যখন বৃষ্টি নামত বা অন্য কোন কারণে বাইরে রান্না করা সম্ভব নয় তখন এই রান্নাঘরে আয়োজন। রান্নাঘরের একপাশে বিশাল এক ঢেঁকি । ঢেঁকির মাথার দিকে গোলাকার গর্তের মধ্যে থেকে হাত দিয়ে চাল সরিয়ে দিত হত। একদিকে ঢেকির মাথা শুন্যে উঠছে একইসময়ে হাত দিয়ে গুড়া চাল সরিয়ে দেওয়া হচ্ছে, কর্মপদ্ধতি দেখতে ভীতিকর। মনে হয় এই বুঝি হাতের উপর ঢেকির মাথা পড়লো!  কিন্তু একইসাথে ঘটনাটা যথেষ্ট ছন্দময়! সরল ছন্দিত স্পন্দনের মত যখন ঢেকির মাথা উপরে উঠে যাচ্ছে সেই সময় বুঝে হাত দিয়ে চাল সরিয়ে ফেলা হচ্ছে, আবার ধপ করে চালের উপর এসে পড়ছে ঢেঁকির শক্ত মাথা।

বাইরে যেখানে রান্নার কাজ করা হত, সেখানে দুটো চুলা ছিল। যেটাকে চুলার পীঠ বলে ডাকা হত। চারদিকে চারটা বাঁশের খুঁটি এবং উপরে ছনের ঢালু ছাদ। যায়গাটা মূলত আমগাছের নিচে এবং তার নিকটতম প্রতিবেশী আরেকটি খেজুর গাছ। চুলার মধ্যে জ্বালানি হিসাবে দেওয়া হত খড়ি, কুড়িয়ে রাখা শুকনো পাতা, গোবরের চাকা অথবা খুচরা কাঠ। ফসল হিসাবে পাট চাষবাস করতেন চাচারা সেই কারণে বাড়িতে ছিল খড়ি এবং দড়ির প্রাচুর্য। দাদির সাথে বসে খেলা খেলার মত আমরাও চুলার জ্বালানি হিসাবে এটা-সেটা চুলার ভেতরে চালান করে দিতাম। পাটখড়ি আগুনের মধ্যে পড়ে খৈ ফোটার মত শব্দ হত। যেন শব্দটা শুনার জন্যেই ব্যাস্ত হাতে চুলার মধ্যে পাটখড়ি ঠেলে দিচ্ছি, রান্না করাটা এখানে মূল উদ্দেশ্য নয়।

রান্নাঘরের পেছনের দিকটা মূল ভিটা শেষ হয়ে ঢালু হয়ে গেছে। উত্তর দিকটা সত্যি সত্যি ঘন জঙ্গলের মত। যেখানে তাকালেই শিমুল গাছের কোটরে টিয়া পাখি কিচির মিচির করা দেখা যেত। আর কোন কোন গাছে বাঁশঝাড়ের শো শো শব্দের সাথে ঠক ঠক শব্দ শুনলে দৌড়ে চলে আসতাম কমলা ঝুটির কাঠঠোকরা পাখি দেখার জন্য।

দক্ষিণের ঘরে থাকতেন আমাদের দাদাভাই। দাদাভাইয়ের তখন অনেক বয়স । সমস্ত চুল দাড়ি ধবধবে সাদা তার মধ্যে ফোকলা দাঁতের হাসি। উনার ঘরের জানালা থেকে পুকুর ঘাট দেখা যেত। এইখানে বড় বড় দুটো নারিকেল গাছ ছিল। নারিকেল পাড়ার জন্য গাছে ওঠা হলে গাছি পুকুরের পানিতে ডাবগুলো ছুড়ে ফেলত। ডাব ফেলার সময় আশেপাশের ত্রিসীমানা থেকে সবাইকে সতর্ক করে সরে যেতে বলা হত, বিশেষত আমরা যারা ছোট ছিলাম আমাদেরকে নির্দিষ্ট ব্যাসার্ধ ধরেই প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হত। দাদার ঘরের ভেতর থেকে টিনের উপর ঘস ঘস আওয়াজ হলে বুঝতাম বেল আর জাম্বুরা গাছ বাতাসের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। ফজলি আমগাছের সামনে এসে সবাই দাদাভাইয়ের নাম ধরে ডাক দিয়ে বাড়িতে ঢুকতো: “ও মিয়া’ বাড়ি আছো নি? -কিডা?”  দাদার ঘরে সারাক্ষণ মিটিং মিছিল লেগেই থাকতো, ঠিক যেন বৈঠকখানা! আমি মাঝে মাঝে হামানদিস্তায় দাদার পান ছেঁচে দিতাম, কখনও আবদার করে এক আধটু খেয়ে নিতাম।

বাড়ির মধ্যে যখন একটু ক্লান্ত হয়ে যেতাম তখন আমাদের দুদণ্ড শান্তি ছিলো মাঠের (ফসলের) দিকে চলে যাওয়া। একটু হাঁটলেই সরিষা ক্ষেতের সুমিষ্ট ঘ্রাণ, মৃদুমন্দ বাতাসে সবুজ কচি ধানের ঢেউ কিংবা ঘন হয়ে আসা প্রকাণ্ড উচ্চতার পাটের সারি, দেখলে দিনের বেলাতেও গা ছমছম করে। ক্ষেতের চিকন আইলের মধ্যে দিতে হাঁটা সবসময়ই একটা রোমাঞ্চকর কিছু করছি বলে মনে হত। কারণ সেগুলো জমি নিড়ানোর পর এত ছোট হয়ে যেত যে পাশাপাশি দুই পা রেখে হাঁটা যেত না।

সেই যুগে আমাদের গ্রামের বাড়িতে বিদ্যুৎ ছিল না। সেটার হয়ত অনেক অনেক অসুবিধা ছিল, কিন্তু এখনকার মত এত আলোকদূষণ ও ছিল না। পূর্ণিমার চাঁদ শহুরে আলোয় কখনো ঢাকা পড়ত না, সেটা ছিল নিতান্তই বিশুদ্ধ গৃহত্যাগী জ্যোৎস্না। জ্যোৎস্নাতে ভেসে যাওয়া পৃথিবীতে চাদর মুড়ি দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরতে যাওয়ার আনন্দ প্রায় অবর্ণনীয়। অন্যদিকে, জ্যোৎস্নাবিহীন রাতে ঘন গাছপালার ভিড়ে আলোর বৃত্ত হাতে নিয়ে ঘুরে বেড়ানোই ছিল মানুষের জীবনের স্বাভাবিক প্রতিক্রিয়া।

তোমাদের (ভবিষ্যতের) পৃথিবী ঠিক কেমন হবে জানিনা। তোমাদের সময়, শৈশব নিশ্চয়ই অনেক সুন্দর হবে। তোমাদের পৃথিবী কেমন হবে সেটা হয়ত সময়ই নির্ধারণ করবে; শুধু চাই সেই পৃথিবীতে ফুল-ফল, মাছ,পাখি, গাছপালা, মাটির ঘ্রাণ, স্বচ্ছ জল আর অনেক অনেক প্রজাপতি থাকুক, আকাশে উড়ুক জীবনানন্দ দাশের শঙ্খচিল!

আজ এইটুকুই…..

 

ইতি

অতীতকে ভালোবাসা আহত বর্তমান

প্রেরকঃ মোহাম্মদ হামিদুর রহমান সাব্বির

গ্রামঃ ঢাকপাড়, উপজেলাঃ মুকসুদপুর, ডাকঘরঃ ফুলারপাড়,

জেলাঃ গোপালগঞ্জ।

Plan draw and annotation- Samiya Hoque Monisha

Illustration by: Mohammad Hamidur Rahman Sabbir

illustration: Mohammad Hamidur Rahman Sabbir; Colouring: Md. Mazharul Islam
Illustration by: Md. Mazharul Islam

 

English version:

 

Dear World of Tomorrow,

By the time this letter reaches you, city life may have crept deeper into the countryside. So let me tell you about the village I knew as a child—before its memories fade. The memories of my village run deep. Even now, if I try, I can still see it clearly— but the village house I see today has changed, is nothing like its original state.

Going to the village home during Eid holidays was our greatest joy. We three siblings would count the days eagerly, waiting for the holidays to go to our village home.  For us, the village meant love — from our grandparents, our uncles, cousins, and neighbors — and the wide, open wilderness waiting to be explored. The city always left us restless, with no space to breathe — but the moment we set foot in the village, our hearts would open wide, mirroring the endless horizon.

The day we arrived from the city, the neighbors would come to greet us, their eyes bright with excitement at meeting after so long. It was a warmth so simple, so without pretense. There were always two or three Jalchowki (wooden stool for bathing) in the courtyard. When full, we would spread out large mats and gather in the soft glow of a hurricane lamp, and sharing stories. At nightfall, the ghost stories would begin—tales everyone claimed to have witnessed. And on full moon nights, we would wander from courtyard to courtyard throughout the neighborhood. It was as if the quiet village, awakened by moonlight, had been struck by a sudden, joyful restlessness.

Most of our childhood Eid memories belong to winter, after the annual exams ended. And so winter and the village are forever woven together in my mind. In the early morning, we would be called out to drink palm sap (khejurer rosh). When we pushed open the wooden shutters of the east-facing room, we would be mesmerized by the sight of bottle gourds and blooming white flowers spilling from the trellis (machan). That sight alone would send us rushing to brush our teeth, eager for the sap, while our great-grandmother, having finished her morning prayer, whispered blessings toward us. Through the fog, in the gentle light, we would watch the tree climbers scaling the palms fearlessly, cutting the bark smoothly like artists, collecting the sweet sap. All the arrangements for drinking palm sap were made in the courtyard. The fresh sap would be poured from the jar into a large glass; a small dish placed on top. As a child, that glass seemed bottomless. It brought a pleasant warmth even in the harsh winter cold.

One of the best parts of staying there was the endless treats with fruits and pithapuli. The harvested fruits were piled up and shared with family and neighbors. We ate them with mustard paste, salt, and green chilies; but the best part wasn’t the food—it was the noise and laughter we shared.

Our house had a mud plinth, the walls and roof of tin. The doors and windows were all wood. Rain and time would eventually erode the mud plinth, so we would resurface them, smoothing on a fresh coat of cow dung and soil. On those days, the whole house felt new again. There was a courtyard at the heart of the main house. Here, we would spread paddy, wheat, and mustard over the ground, leaving them to bake in the harsh sun. My grandmother would then turn the grains with a long stick tipped with curved wood, softening them until they were ready for the whole year.

Our house could be entered from both east and west. To the north lay a dense forest; to the south, the approach road and a pond. To the east, along the road, stood three large mango trees. In my childhood, they seemed as tall as mountains. Just past them was a giant Fazli mango tree. The main entrance was flanked by the Fazli tree on one side and a haystack on the other. As children, we loved to see who could climb the haystack highest in a single run. We played cricket endlessly on that path. The mango tree stretched over the tin roof of the east house, shading our extended courtyard. We were younger then, and the low-hanging branches—though still high from the ground—were our favorite place to sit, legs dangling. Our companions were two cows. When we cut mangoes with a knife and ate them, they would stand nearby, chewing peacefully, as if joining the conversation.

If you entered from the west, you passed beneath the Jamrul tree. Nearby stood the cowshed, and there, the beautiful cows would gaze at you with large, dark eyes. I felt a deep wonder looking into those eyes. In winter, old quilts became their blankets. Mosquito nets were draped around the shed, to protect them from swarms. In the evening, when they were fed—husk and oilcake mixed in a large bowl—I would watch, amazed, as they devoured it all in moments.

Behind the cowshed stood two tall date palms, recklessly reaching for the sky. Next to them, a jackfruit tree held all its fruit just out of reach. As a little one, I often wondered why I could never reach a single one. Beneath the jackfruit tree was a small chicken coop. We would open its latch often, checking how many eggs the hens had hidden inside. Sometimes eggs turned up in unexpected places—like the kitchen ash pile. Solving that small mystery was endlessly entertaining.

A little further west, grew a peach tree. That fruit was not dear to us; in fact, we complained about it—why couldn’t it be a litchi tree instead? To the east, among the mango trees, grew many unknown bushes and weeds. One would bore small, seed-like fruits that, when squeezed, released a transparent pulp—perfect for making kite glue.

The pond to the south had no proper ghat. A temporary arrangement was made with two palm trunks planted near the shore. Another trunk was placed deeper in the water, serving as a ladder. We would stare for hours into the thick, opaque brown water, trying to glimpse fish life, or spend endless moments skimming stones across its surface with broken clay pieces.

The northern room was always crowded, for that was where meals were served. The big rice container stood there—a round bamboo vessel swollen with grain, some peeking through the gaps. Above it was a vast loft storing the year’s harvest. There were big pots for mustard, wheat, and dried provisions. Whenever hunger came at odd hours, my grandmother would reach into those pots and draw out sweetness: sugarcane jaggery, muri, chira, or moya. And above the dining area, from a wooden plank, a basket hung heavy with liquid jaggery —an essential ingredient for eating rice with mango and milk at night.

Stepping out of this room, you would find the kitchen adjacent to the north. Very close by, beneath the shade of a guava tree, stood a tubewell. At that young age, drawing water was a struggle. The first few pumps produced only a hissing sound. Then, slowly, the water would come, and the handle would grow heavy in our hands. We would throw all our weight onto it, trying to coax it easier.

The main kitchen was made of jute-stick fencing and stood quite low. Most day, cooking happened in the open air. But when rain made that impossible, this enclosed kitchen was used. On one side sat a huge dheki. Rice was husked by hand through a round hole at its top. One moment the heavy head of the dheki would rise, the next it would crash down—and between those moments, a hand would slip in to move the rice. The rhythm was mesmerizing, though a little frightening. It felt as if that heavy head might fall on our fingers!

Outside, where we usually cooked, there were two stoves, called ‘chular pith’. Four bamboo poles supported a sloping thatch roof above. The spot was beneath a mango tree, its closest neighbor a tall palm. The stoves were fed with jute sticks, dried leaves, cow dung cakes, or scrap wood. My uncles grew jute, so there was always plenty of fuel. Sitting beside my grandmother, we would playfully feed the fire, tossing in this and that—just to hear it crackle, not to cook.

Behind the kitchen, the land sloped downward where the main house ended. The north side felt like a dense forest. Everywhere you looked, Tiya birds chirped from the hollows of Shimul trees. And whenever I heard the rhythmic tapping of a woodpecker mixed with rustling bamboo, I would run to catch a glimpse of its orange crest.

Our grandfather lived in the southern house. He was very old then, with white hair and beard, and a smile full of crooked teeth. From his window, you could see the pond ghat. Two large coconut trees stood nearby. When someone climbed for coconuts, they would toss the shells into the pond, but first they would warn everyone away—especially us children. From inside Grandfather’s room, I would hear the tin roof rustle as bel and grapefruit trees swayed in the wind, trying to resist.

Visitors would arrive, calling out before entering: “Oh Mia, are you home?” Grandfather’s room was always like a meeting hall, filled with guests. Sometimes I would crush his betel leaf; sometimes I would ask for a little for myself.

When we grew tired of being indoors, our only peace was to wander into the fields. A short walk brought the sweet scent of mustard blossoms, the green waves of young rice bending in the breeze, or the dense rows of towering jute, even in daylight. Walking along the narrow paths between fields always felt adventurous. The paths were so narrow after plowing that you couldn’t place two feet side by side.

In those days, our village had no electricity. That may sound inconvenient, but it also meant the nights were darker—and brighter in their own way. The full moon was never dimmed by city lights; it was a pure, home-leaving light. Wrapped in a sheet, moving from one village to another in that moonlit world—that joy is almost beyond words. And on moonless nights, walking through the dense forest with only a small circle of lantern light—that, too, was simply a natural part of life.

I wonder what your world will be like. Your days, your childhood, will bloom in their own way, I am certain. Let time decide. I only ask that in this world—there remain flowers and fruit,
fish and birds, trees and grass, the scent of the soil, clear water, and countless butterflies. And let the Brahminy Kite of Jibanananda Das soar in the sky!

And this is all for today….

Yours,

The present, bearing the nostalgia of yesterday.

Sender: Mohammad Hamidur Rahman Sabbir

Village: Dhakpar, Upazila: Muksudpur, Post Office: Fularpar,

District: Gopalganj.

PEOPLE ALSO VIEW